লক্ষ্মীপুর সদর পশ্চিম জামায়াতের নয়া কমিটি গঠিত
লক্ষ্মীপুর সদর পশ্চিম সাংগঠনিক থানা শাখা জামায়াতের ২০১২ সালের জন্য নয়া কমিটি গঠিত হয়। ১৭ ডিসেম্বর জেলা জামায়াতের আমীর এস এম রুহুল আমীন ভুঁইয়া শহর জামায়াতের সদস্যদের ভোটে নির্বাচিত আমীর মমিন উদ্দিন আহ্মদের নাম ঘোষণা করেন এবং আমীরের শপথ বাক্য পাঠ করান।। পরবর্তী পর্যায়ে গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় সদস্যদের ভোটে ৯ সদস্য বিশিষ্ট মজলিশে শুরা গঠিত হয়। নব নির্বাচিত শহর আমীর গঠিত মজলিশে শুরার সাথে পরামর্শ করে ২০১২ সালের জন্য নায়েবে আমীর হিসাবে মাষ্টার মমিনুল হক সেক্রেটারী হিসাবে মমিন উল্যাহ্ পাটওয়ারী এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় মাষ্টার হোসাইন আহমদ ভুঁইয়া ও ডাঃ ফয়েজ আহমদ, সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম, সহকারী সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, কর্মপরিষদ সদস্য ও প্রধান নির্বাচন পরিচালক মাওলানা আবদুস শহিদ মীর প্রমুখ।
-আবদুল মালেক |